মোঃ আশরাফুল ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধি
৩০ সেপ্টেম্বর ২০২৬, ৯:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দিনাজপুর  বীরগঞ্জে রেইজ প্রকল্পের আওতায় শিক্ষানবিশদের মতবিনিময়

দিনাজপুর  বীরগঞ্জে রেইজ প্রকল্পের আওতায় নির্বাচিত শিক্ষানবিশদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) জগদল এলাকার বেইস মিতালী প্রশিক্ষণ কেন্দ্রে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন—পিকেএসএফ ও বিশ্বব্যাংকের অর্থায়নে এবং ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন—ইএসডিওর বাস্তবায়নে পরিচালিত রেইজ প্রকল্পের আওতায় সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের তরুণ-তরুণীদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরিতে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে।

এরই ধারাবাহিকতায় আয়োজিত মতবিনিময় সভায় ৪ ও ৬ মাস মেয়াদি বিভিন্ন ট্রেডে নির্বাচিত মোট ৩৬ জন শিক্ষানবিশ অংশ নেন। এর মধ্যে ২০ জন পুরুষ এবং ১৬ জন নারী।

সভায় শিক্ষানবিশদের প্রশিক্ষণের উদ্দেশ্য, প্রশিক্ষণকালীন দায়িত্ব ও করণীয়, নিয়ম-শৃঙ্খলা এবং দক্ষতা অর্জনের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।

পাশাপাশি প্রশিক্ষণ শেষে অর্জিত দক্ষতাকে কাজে লাগিয়ে কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ গ্রহণে তাদের উৎসাহিত করা হয়।

সভায় উপস্থিত ছিলেন রেইজ প্রকল্পের পিকেএসএফের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার বিল্লাল হোসেন; ইএসডিও প্রধান কার্যালয়ের হেড অব ইনক্লুসিভ মাইক্রোফাইন্যান্স ও রেইজ প্রকল্পের ফোকাল পার্সন আইনুল হক, ফিল্ড কোর্ডিনেটর মোছাঃ সাম সুৎ তাবরীজ, ট্রেনিং অ্যান্ড এমপ্লয়মেন্ট সাপোর্ট অফিসার  সাজেদুর রহমান,অ্যাকাউন্টস অ্যান্ড এমআইএস অফিসার  নূরজাহান আক্তার এবং ইএসডিওর প্রশিক্ষক  মোস্তাকিম রহমান।

মতবিনিময় সভা শেষে রেইজ প্রকল্পের আওতায় প্রশিক্ষণ সম্পন্নকারী সফল শিক্ষানবিশদের স্ব-কর্মসংস্থান ও জব প্লেসমেন্ট কার্যক্রম পরিদর্শন করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এ সময় তাদের বর্তমান কর্মসংস্থান, ব্যবসায়িক কার্যক্রম, কর্মক্ষেত্রের পরিবেশ এবং প্রশিক্ষণে অর্জিত দক্ষতা কাজে লাগানোর বিষয়গুলো পর্যবেক্ষণ করা হয়।

আয়োজকরা জানান, রেইজ প্রকল্পের মাধ্যমে তরুণ-তরুণীদের চাহিদাভিত্তিক কারিগরি প্রশিক্ষণের পাশাপাশি প্রশিক্ষণ-পরবর্তী কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরিতে গুরুত্ব দেওয়া হচ্ছে।

আর/কে

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে ১২৩ বোতল ফেন্সিডিল জাতীয় মাদক ও ৬২০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

১

পোরশায় জাতীয় আদিবাসী পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান

২

চাঁপাইনবাবগঞ্জে যুবক হত্যা, চাকুসহ একজন গ্রেপ্তার

৩

সোনারগাঁও ক্রসিংয়ে পুলিশ সার্জেন্ট পলাশের তৎপরতায় অপহৃত দুই শিশু উদ্ধার

৪

উৎপাদনশীলতা বাড়াতে উদ্ভাবনী চিন্তা ও মেধার বিকাশ ঘটাতে হবে: শিল্পমন্ত্রী

৫

জন্মগত ঠোঁট ও তালু কাটা শিশুদের স্বাভাবিক জীবনে ফেরাতে সরকার অঙ্গীকারবদ্ধ: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী

৬

ঠাকুরগাঁওয়ে ৩ বছরের শিশুকে নির্জনে নিয়ে ধর্ষণ, ধর্ষক হৃদয় চন্দ্র পলাতক

৭

সালমান মুক্তাদিরের শ্বশুরের বারসহ ৪ বারে এনবিআরের অভিযান, বিপুল অবৈধ মদ উদ্ধার

৮

ডিবির হাতে জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

৯

কমর উদ্দিন ব্যাপারী জামে মসজিদে চেয়ারম্যান প্রার্থী এডভোকেট ইউনুস সুমনের গণসংযোগ ও দোয়া প্রার্থনা

১০

পঁচিশ’শ পিস ইয়াবাসহ নোয়াখালীতে ডিবির হাতে গ্রেফতার

১১

শেনবাগের ১নং ইউনিয়ন ৮নং ওয়ার্ড বিরাহিমপুরবাসীর পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচি

১২

ধামইরহাটে যথাযোগ্য মর্যাদায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

১৩

ঠাকুরগাঁওয়ে নাগর নদীতে গোসল করতে নেমে নিখোঁজ, পরে উদ্ধার কিশোরের মরদেহ

১৪

দূর্গা মন্ডপ পরিদর্শন করেন আলহাজ্ব মো: মনজুরুল ইসলাম এমপি

১৫

দিনাজপুরের বীরগঞ্জে সংযুক্ত আরব আমিরাতের নির্মিত মসজিদের উদ্বোধন

১৬

দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীর পাশে পৌর প্রশাসক জেবুননাহার শাম্মী, আর্থিক অনুদানে মানবিক উদ্যোগের নতুন ধারা

১৭

ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২১৬ পিস ট্যাপেন্টাডলসহ যুবক আটক

১৮

বিশেষজ্ঞের মূল্যায়ণ ছাড়াই মেরামত করা হচ্ছে সোনারগাঁও বড় সরদার বাড়ি

১৯

জাতীয় উপাদানশীলতা দিবস ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

২০