কিশোরগঞ্জ প্রতিনিধি
২ অক্টোবর ২০২৬, ৫:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীর পাশে পৌর প্রশাসক জেবুননাহার শাম্মী, আর্থিক অনুদানে মানবিক উদ্যোগের নতুন ধারা

দৃষ্টিপ্রতিবন্ধী এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর উচ্চশিক্ষা অব্যাহত রাখতে মানবিক উদ্যোগ নিয়েছেন কিশোরগঞ্জ পৌর প্রশাসক জেবুননাহার শাম্মী। তাঁর উদ্যোগে পৌরসভার তহবিল থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ আরিফুল ইসলামকে আর্থিক অনুদান দেওয়া হয়েছে।
আরিফুল ইসলাম কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের কাজীআটি গ্রামের বাসিন্দা। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী। দৃষ্টিপ্রতিবন্ধী হওয়ায় পড়াশোনায় তাঁকে ব্রেইল পদ্ধতিসহ বিভিন্ন বিশেষায়িত শিক্ষা-উপকরণ ও প্রযুক্তিগত সহায়তার ওপর নির্ভর করতে হয়।
জানা গেছে, আরিফুলের পরিবার আর্থিকভাবে অসচ্ছল। ২০০৮ সালে তাঁর বাবা মারা যাওয়ার পর বড় ভাই পরিবারের উপার্জনের দায়িত্ব পালন করছেন। সীমিত আয়ের কারণে পরিবারের ব্যয়ের পাশাপাশি আরিফুলের উচ্চশিক্ষার খরচ বহন করা কঠিন হয়ে পড়েছিল।
বিষয়টি মানবিকভাবে বিবেচনা করে পৌর প্রশাসক জেবুননাহার শাম্মী তাঁর শিক্ষাজীবন যাতে অর্থাভাবে থেমে না যায়, সে লক্ষ্যে পৌরসভার তহবিল থেকে আর্থিক সহায়তার উদ্যোগ নেন। আরিফুল তার মুঠোফোনে এ প্রতিনিধির নিকট পৌর প্রশাসক এর আন্তরিকতায় গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, দৃষ্টিপ্রতিবন্ধী ও অসচ্ছল শিক্ষার্থীদের পাশে স্থানীয় প্রশাসন এভাবে এগিয়ে এলে উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণের পাশাপাশি সমাজে অন্তর্ভুক্তিমূলক পরিবেশ তৈরিতেও ইতিবাচক ভূমিকা রাখবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে ১২৩ বোতল ফেন্সিডিল জাতীয় মাদক ও ৬২০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

১

পোরশায় জাতীয় আদিবাসী পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান

২

চাঁপাইনবাবগঞ্জে যুবক হত্যা, চাকুসহ একজন গ্রেপ্তার

৩

সোনারগাঁও ক্রসিংয়ে পুলিশ সার্জেন্ট পলাশের তৎপরতায় অপহৃত দুই শিশু উদ্ধার

৪

উৎপাদনশীলতা বাড়াতে উদ্ভাবনী চিন্তা ও মেধার বিকাশ ঘটাতে হবে: শিল্পমন্ত্রী

৫

জন্মগত ঠোঁট ও তালু কাটা শিশুদের স্বাভাবিক জীবনে ফেরাতে সরকার অঙ্গীকারবদ্ধ: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী

৬

ঠাকুরগাঁওয়ে ৩ বছরের শিশুকে নির্জনে নিয়ে ধর্ষণ, ধর্ষক হৃদয় চন্দ্র পলাতক

৭

সালমান মুক্তাদিরের শ্বশুরের বারসহ ৪ বারে এনবিআরের অভিযান, বিপুল অবৈধ মদ উদ্ধার

৮

ডিবির হাতে জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

৯

কমর উদ্দিন ব্যাপারী জামে মসজিদে চেয়ারম্যান প্রার্থী এডভোকেট ইউনুস সুমনের গণসংযোগ ও দোয়া প্রার্থনা

১০

পঁচিশ’শ পিস ইয়াবাসহ নোয়াখালীতে ডিবির হাতে গ্রেফতার

১১

শেনবাগের ১নং ইউনিয়ন ৮নং ওয়ার্ড বিরাহিমপুরবাসীর পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচি

১২

ধামইরহাটে যথাযোগ্য মর্যাদায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

১৩

ঠাকুরগাঁওয়ে নাগর নদীতে গোসল করতে নেমে নিখোঁজ, পরে উদ্ধার কিশোরের মরদেহ

১৪

দূর্গা মন্ডপ পরিদর্শন করেন আলহাজ্ব মো: মনজুরুল ইসলাম এমপি

১৫

দিনাজপুরের বীরগঞ্জে সংযুক্ত আরব আমিরাতের নির্মিত মসজিদের উদ্বোধন

১৬

দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীর পাশে পৌর প্রশাসক জেবুননাহার শাম্মী, আর্থিক অনুদানে মানবিক উদ্যোগের নতুন ধারা

১৭

ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২১৬ পিস ট্যাপেন্টাডলসহ যুবক আটক

১৮

বিশেষজ্ঞের মূল্যায়ণ ছাড়াই মেরামত করা হচ্ছে সোনারগাঁও বড় সরদার বাড়ি

১৯

জাতীয় উপাদানশীলতা দিবস ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

২০