নিজস্ব প্রতিবেদক
৪ অক্টোবর ২০২৬, ৩:১৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পোরশায় জাতীয় আদিবাসী পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নওগাঁর পোরশায় জাতীয় আদিবাসী পরিষদ পোরশা উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার নিতপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে এ সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১(পোরশা-সাপাহার-নিয়ামতপুর) আসনের সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান। সম্মেলনের উদ্বোধন করেন জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটি, রাজশাহীর সভাপতি গনেশ মার্ডী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিমল চন্দ্র রাজোয়াড়।অনুষ্ঠানে জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা দেবাশীষ প্রামাণিক দেবু, প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট বাবুল রবিদাস, কোষাধ্যক্ষ সুধীর তিকী, সদস্য সুশেন কুমার শ্যানদুয়ার, অ্যাডভোকেট সাব্বির চৌধুরীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোরশা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাদেকুল ইসলাম (সাদেক), সাপাহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সারোয়ার জাহান চৌধুরী (লাবু) এবং পোরশা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মোতাহার হোসেন সুফি শাহ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রূপচান লাকড়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক প্রদীপ লাকড়া।সম্মেলনে জাতীয় আদিবাসী পরিষদ নওগাঁ জেলা কমিটির সভাপতি আমিন কুজুর, সাধারণ সম্পাদক দিপংকর লাকড়া, রাজশাহী জেলা কমিটির সাধারণ সম্পাদক মুকুল বিশ্বাস, রাজশাহী মহানগর শাখার সাধারণ সম্পাদক ছোটন সরদার, পত্নীতলা উপজেলা শাখার সভাপতি সুবোধ উরাওসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।সম্মেলনে জাতীয় আদিবাসী পরিষদের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, আদিবাসী জনগোষ্ঠীর বিভিন্ন দাবি-দাওয়া, অধিকার ও সামাজিক উন্নয়নসহ নানা বিষয়ে আলোচনা করা হয়।প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, শিশুদের ভবিষ্যৎ সুরক্ষায় বাল্যবিবাহ ও মাদক থেকে তাদের দূরে রাখতে পরিবার ও সমাজের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।তিনি উপস্থিত অভিভাবকদের বাল্যবিবাহ না দেওয়ার এবং কোনো সন্তানকে মাদকদ্রব্যের সঙ্গে জড়িত হতে না দেওয়ার বিষয়ে শপথ করান। কোনো এলাকায় বাল্যবিবাহের ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানায় জানানোর জন্য তিনি আহ্বান জানান।অনুষ্ঠানে সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান তাঁর নিজস্ব তহবিল থেকে জাতীয় আদিবাসী পরিষদের আয়োজনে ২০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন। একই সঙ্গে তিনি দুর্গাপূজার জন্য ২ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেন।তিনি বলেন, সমাজের পিছিয়ে থাকা জনগোষ্ঠীর উন্নয়ন, শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করতে হবে।পরে সম্মেলন শেষে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। আদিবাসী জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী গান, নৃত্যসহ নানা পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে ১২৩ বোতল ফেন্সিডিল জাতীয় মাদক ও ৬২০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

১

পোরশায় জাতীয় আদিবাসী পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান

২

চাঁপাইনবাবগঞ্জে যুবক হত্যা, চাকুসহ একজন গ্রেপ্তার

৩

সোনারগাঁও ক্রসিংয়ে পুলিশ সার্জেন্ট পলাশের তৎপরতায় অপহৃত দুই শিশু উদ্ধার

৪

উৎপাদনশীলতা বাড়াতে উদ্ভাবনী চিন্তা ও মেধার বিকাশ ঘটাতে হবে: শিল্পমন্ত্রী

৫

জন্মগত ঠোঁট ও তালু কাটা শিশুদের স্বাভাবিক জীবনে ফেরাতে সরকার অঙ্গীকারবদ্ধ: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী

৬

ঠাকুরগাঁওয়ে ৩ বছরের শিশুকে নির্জনে নিয়ে ধর্ষণ, ধর্ষক হৃদয় চন্দ্র পলাতক

৭

সালমান মুক্তাদিরের শ্বশুরের বারসহ ৪ বারে এনবিআরের অভিযান, বিপুল অবৈধ মদ উদ্ধার

৮

ডিবির হাতে জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

৯

কমর উদ্দিন ব্যাপারী জামে মসজিদে চেয়ারম্যান প্রার্থী এডভোকেট ইউনুস সুমনের গণসংযোগ ও দোয়া প্রার্থনা

১০

পঁচিশ’শ পিস ইয়াবাসহ নোয়াখালীতে ডিবির হাতে গ্রেফতার

১১

শেনবাগের ১নং ইউনিয়ন ৮নং ওয়ার্ড বিরাহিমপুরবাসীর পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচি

১২

ধামইরহাটে যথাযোগ্য মর্যাদায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

১৩

ঠাকুরগাঁওয়ে নাগর নদীতে গোসল করতে নেমে নিখোঁজ, পরে উদ্ধার কিশোরের মরদেহ

১৪

দূর্গা মন্ডপ পরিদর্শন করেন আলহাজ্ব মো: মনজুরুল ইসলাম এমপি

১৫

দিনাজপুরের বীরগঞ্জে সংযুক্ত আরব আমিরাতের নির্মিত মসজিদের উদ্বোধন

১৬

দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীর পাশে পৌর প্রশাসক জেবুননাহার শাম্মী, আর্থিক অনুদানে মানবিক উদ্যোগের নতুন ধারা

১৭

ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২১৬ পিস ট্যাপেন্টাডলসহ যুবক আটক

১৮

বিশেষজ্ঞের মূল্যায়ণ ছাড়াই মেরামত করা হচ্ছে সোনারগাঁও বড় সরদার বাড়ি

১৯

জাতীয় উপাদানশীলতা দিবস ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

২০