tvabong
৪ অক্টোবর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সালমান মুক্তাদিরের শ্বশুরের বারসহ ৪ বারে এনবিআরের অভিযান, বিপুল অবৈধ মদ উদ্ধার

অবৈধ অ্যালকোহল পণ্যের মজুত ও শুল্ক-কর ফাঁকি রোধে রাজধানীতে একযোগে অভিযান পরিচালনা করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সমন্বিত গোয়েন্দা দল। শনিবার রাতে ইউটিউবার সালমান মুক্তাদিরের শ্বশুরের মালিকানাধীন ফু-ওয়াং ক্লাবসহ ঢাকার বিভিন্ন এলাকার মোট চারটি বারে এই অভিযান চালানো হয়। অভিযানে বিপুল অবৈধ মদ, জিনসেং ও জাফরান জব্দ করা হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) রাতে অভিযান শেষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক রিজভী আহম্মেদ।এনবিআরের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি), কাস্টমস গোয়েন্দা, আয়কর গোয়েন্দা, ভ্যাট গোয়েন্দা এবং স্থানীয় ভ্যাট কমিশনারেটের সমন্বয়ে গঠিত চারটি টিম একযোগে এ অভিযান পরিচালনা করে। অভিযানে সার্বিক নিরাপত্তার দায়িত্বে ছিল স্পেশাল র‍্যাপিড ব্যাটালিয়ন (এসআরবি) এবং বাংলাদেশ আনসার বাহিনী।

গুলশানের ফু-ওয়াং ক্লাবে অভিযান চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের ২৩০ বোতল অবৈধ মদ উদ্ধার করা হয়। একটি ছোট কাভার্ড ভ্যানে করে এসব পণ্য রেস্টুরেন্টের বাইরে সরিয়ে নেওয়ার সময় হাতেনাতে আটক করে গোয়েন্দা দল। পাশাপাশি ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের অনুমোদন ছাড়া আমদানি করা জিনসেং এবং প্রায় এক কেজি উচ্চমূল্যের জাফরান জব্দ করা হয়, যার কোনো বৈধ ক্রয়ের নথিপত্র প্রতিষ্ঠানটি দেখাতে পারেনি।

অন্যদিকে উত্তরায় অবস্থিত মার্গারিটা লাউঞ্জে অভিযান চালিয়ে ৬০৮ লিটার অনুমোদনহীন মদ উদ্ধার করা হয়। এর মধ্যে মাত্র ৩৬ লিটার ছিল দেশীয় উৎপাদিত মদ (কেরু অ্যান্ড কোম্পানি ও হান্টার), তবে সেগুলোর ক্রয়ের নথিপত্রও ছিল সন্দেহজনক। অনুমোদন না থাকায় উদ্ধারকৃত বাকি সব বিদেশি মদ জব্দ করা হয়।

তেজগাঁওয়ের হোটেল হলিডে ইনে পরিচালিত অভিযানে দেখা যায়, বারটি মূল হোটেলের নামে লাইসেন্সকৃত না হয়ে হাবিব হোটেল নামে পরিচালিত হচ্ছিল। এছাড়া তাদের কাছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপযুক্ত কোনো অনুমোদনও ছিল না। প্রতিষ্ঠানটির আমদানি, স্থানীয় ক্রয়, বিক্রয় ও মজুতের যাবতীয় তথ্য সফটওয়্যার থেকে সংগ্রহ করা হয়েছে, যা যাচাই-বাছাই শেষে বিস্তারিত জানানো হবে। এই বার থেকে ২৯ লিটার অনুমোদনহীন মদ জব্দ করা হয়।

এনবিআরের ইতিহাসে এটি একটি বিশেষ সমন্বিত অভিযান। শুল্ক ফাঁকি ও অবৈধ মদের কারবার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে ১২৩ বোতল ফেন্সিডিল জাতীয় মাদক ও ৬২০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

১

পোরশায় জাতীয় আদিবাসী পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান

২

চাঁপাইনবাবগঞ্জে যুবক হত্যা, চাকুসহ একজন গ্রেপ্তার

৩

সোনারগাঁও ক্রসিংয়ে পুলিশ সার্জেন্ট পলাশের তৎপরতায় অপহৃত দুই শিশু উদ্ধার

৪

উৎপাদনশীলতা বাড়াতে উদ্ভাবনী চিন্তা ও মেধার বিকাশ ঘটাতে হবে: শিল্পমন্ত্রী

৫

জন্মগত ঠোঁট ও তালু কাটা শিশুদের স্বাভাবিক জীবনে ফেরাতে সরকার অঙ্গীকারবদ্ধ: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী

৬

ঠাকুরগাঁওয়ে ৩ বছরের শিশুকে নির্জনে নিয়ে ধর্ষণ, ধর্ষক হৃদয় চন্দ্র পলাতক

৭

সালমান মুক্তাদিরের শ্বশুরের বারসহ ৪ বারে এনবিআরের অভিযান, বিপুল অবৈধ মদ উদ্ধার

৮

ডিবির হাতে জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

৯

কমর উদ্দিন ব্যাপারী জামে মসজিদে চেয়ারম্যান প্রার্থী এডভোকেট ইউনুস সুমনের গণসংযোগ ও দোয়া প্রার্থনা

১০

পঁচিশ’শ পিস ইয়াবাসহ নোয়াখালীতে ডিবির হাতে গ্রেফতার

১১

শেনবাগের ১নং ইউনিয়ন ৮নং ওয়ার্ড বিরাহিমপুরবাসীর পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচি

১২

ধামইরহাটে যথাযোগ্য মর্যাদায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

১৩

ঠাকুরগাঁওয়ে নাগর নদীতে গোসল করতে নেমে নিখোঁজ, পরে উদ্ধার কিশোরের মরদেহ

১৪

দূর্গা মন্ডপ পরিদর্শন করেন আলহাজ্ব মো: মনজুরুল ইসলাম এমপি

১৫

দিনাজপুরের বীরগঞ্জে সংযুক্ত আরব আমিরাতের নির্মিত মসজিদের উদ্বোধন

১৬

দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীর পাশে পৌর প্রশাসক জেবুননাহার শাম্মী, আর্থিক অনুদানে মানবিক উদ্যোগের নতুন ধারা

১৭

ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২১৬ পিস ট্যাপেন্টাডলসহ যুবক আটক

১৮

বিশেষজ্ঞের মূল্যায়ণ ছাড়াই মেরামত করা হচ্ছে সোনারগাঁও বড় সরদার বাড়ি

১৯

জাতীয় উপাদানশীলতা দিবস ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

২০