নোয়াখালীতে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মাহমুদুল হাসান চয়ন (৩২) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার (২৬ অক্টোবর) বিকেলে সুধারাম থানাধীন পৌর-০৪ নং ওয়ার্ডের সরকারি হাসপাতাল রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাহমুদুল হাসান চয়ন নোয়াখালী সদর উপজেলার সুধারাম থানার পশ্চিম সাহাপুর (বাইশ বাড়ি সংলগ্ন) পৌর-০৬ নং ওয়ার্ডের মৃত এম এ ছোবাহানের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, নোয়াখালী জেলা পুলিশ সুপারের নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি) নোয়াখালীর সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) মো. জাহাঙ্গীর আলম ও সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে সুধারাম থানাধীন আদর হাসপাতালের সামনে পাকা রাস্তার ওপর একটি চেকপোস্ট ও অভিযান পরিচালনা করেন। এ সময় সন্দেহভাজন মাহমুদুল হাসান চয়নকে আটক করে তার শরীর তল্লাশি করা হয়। তল্লাশিতে তার কাছ থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন জানান, আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সুধারাম থানায় নিয়মিত মামলা রুজু করার প্রক্রিয়া চলছে।
আর/কে
মন্তব্য করুন