বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুনির্দিষ্ট নির্দেশনা ও কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে, যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ৯নং মিরওয়ারিশপুর ইউনিয়নে এক ব্যাপক বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে ৯নং মিরওয়ারিশপুর ইউনিয়ন যুবদলের উদ্যোগে দিনব্যাপী এই কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়। পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং দলীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে সামাজিক দায়বদ্ধতা থেকে এই উদ্যোগ গ্রহণ করে স্থানীয় যুবদল।
ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় উপাসনালয় এবং জনবহুল প্রাঙ্গণে ফলজ, বনোজ ও ভেষজ (ঔষধি) প্রজাতির বিভিন্ন গাছের চারা রোপন করা হয়। এসময় মিরওয়ারিশপুর রাশেদিয়া সিনিয়র মাদ্রাসা , মীর কাশেম বহুমুখী উচ্চ বিদ্যালয় , বাঁতলা মিস্ত্রী বাড়ী জামে মসজিদ ,মিরওয়ারিশপুর বালিকা উচ্চ বিদ্যালয় ভোলাবাদশা সরকারি প্রাথমিক বিদ্যালয়,মিরওয়ারিশপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণসহ বিভিন্ন জনবহুল স্থানে চারা রোপন করা হয়।
পরিবেশবান্ধব ও সৃজনশীল এই কর্মসূচিকে সফল করতে ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন—ইউনিয়ন বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক মোহাম্মদ নুর নবী, ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও ইউনিয়ন যুবদলের সম্ভাব্য সভাপতি পদপ্রার্থী নাজমুল হাছান মন্জু, ইউনিয়ন যুবদলের সাবেক প্রচার সম্পাদক মেজবা উদ্দিন, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আকবর কামাল অপু, মিরওয়ারিশপুর ইউনিয়ন যুবনেতা মোহাম্মদ নিশান, সুনাম, আরমান, জহির ও রিয়াজ, সাবেক ৪নং ওয়ার্ড যুবদলের সভাপতি মিলন,২নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি হোসেনসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।
এ সময় নেতৃবৃন্দ বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ অনুযায়ী সাধারণ মানুষের কল্যাণে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় যুবদল সবসময় রাজপথের পাশাপাশি গঠনমূলক ও সামাজিক কার্যক্রমে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে বৃক্ষরোপনের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য ও সবুজ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তারা। স্থানীয় এলাকাবাসী ও যুবদলের এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিশিষ্টজনেরা।
আর/কে
মন্তব্য করুন