আগামী সপ্তাহ থেকে পরিস্থিতির উন্নতি, কমবে লোডশেডিং: বিদ্যুৎমন্ত্রী

দেশের চলমান বিদ্যুৎ সংকট ও লোডশেডিং নিয়ে আশার বাণী শুনিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি জানিয়েছেন, আগামী সপ্তাহ থেকেই দেশের বিদ্যুত পরিস্থিতির উন্নতি হবে এবং লোডশেডিং উল্লেখযোগ্য হারে কমে আসবে।

সোমবার (২৭ এপ্রিল) সিপিডি আয়োজিত ‘বাংলাদেশ-চীন নবায়নযোগ্য জ্বালানি ফোরাম’-এর এক আলোচনা সভায় মন্ত্রী এ কথা বলেন। তিনি আরও জানান, সরকার আগামী ৫ বছরের মধ্যে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।

অন্যদিকে, গ্রামীণ অর্থনীতি ও কৃষিতে সেচ কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখতে ঢাকা শহরেও পরীক্ষামূলকভাবে ১১০ মেগাওয়াট লোডশেডিংয়ের পরিকল্পনা করেছে সরকার। বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সংসদে জানান, বৈষম্য দূর করতে এবং গ্রামের মানুষের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতেই শহরেও পরিকল্পিত লোডশেডিংয়ের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *