‘এক দেশ, এক রেট’: ইন্টারনেটের নতুন শুল্ক কাঠামো অনুমোদন করল বিটিআরসি

দেশের ইন্টারনেট গ্রাহকদের জন্য বড় সুখবর দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। সরকারের ‘এক দেশ, এক রেট’ নীতিমালার সঙ্গে সামঞ্জস্য রেখে ব্রডব্যান্ড ইন্টারনেটের নতুন শুল্ক কাঠামো অনুমোদন করা হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) বিটিআরসি-র সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস বিভাগ থেকে এই নতুন ট্যারিফ প্ল্যান চূড়ান্ত করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে গ্রাহক পর্যায়ে সেবার মান নিশ্চিত করার শর্তে সর্বনিম্ন ৫০০ টাকায় ৩০ এমবিপিএস গতির ইন্টারনেট সেবা পাওয়া যাবে। এছাড়া উচ্চগতির ইন্টারনেটের ক্ষেত্রে ১০০ এমবিপিএস গতির জন্য ১০০০ টাকা এবং সর্বোচ্চ ২৫০ এমবিপিএস গতির প্যাকেজের জন্য মাসিক ৩০০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিটিআরসি জানিয়েছে, ৫ এমবিপিএস থেকে ৪০ এমবিপিএস পর্যন্ত ব্যান্ডউইডথের আনুপাতিক সমন্বয় করে এই নতুন দর নির্ধারণ করা হয়েছে। গ্রাহকদের উন্নত অভিজ্ঞতা নিশ্চিত করতে এই সংযোগগুলোর ক্ষেত্রে সর্বোচ্চ শেয়ারড কন্টেনশন রেশিও হবে ১:৮। এই পদক্ষেপের ফলে দেশে উচ্চগতির ইন্টারনেট আরও সহজলভ্য হবে এবং ডিজিটাল বাংলাদেশের লক্ষ্যমাত্রা অর্জন ত্বরান্বিত হবে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *