আগামীর সম্ভাবনা ও পরিকল্পনা নিয়ে চট্টগ্রামে তরুণ প্রজন্মের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। রোববার (২৫ জানুয়ারি) সকাল ১০টার দিকে চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলে এ মতবিনিময় সভা শুরু হয়।
অনুষ্ঠানে চট্টগ্রাম নগর ও আশপাশের প্রায় অর্ধশত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সাড়ে চার শতাধিক শিক্ষার্থী অংশ নেন। সংলাপে তারেক রহমান শিক্ষা, কর্মসংস্থান, নারীর ক্ষমতায়ন, কৃষি ও অর্থনৈতিক উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে বিএনপির নীতি ও পরিকল্পনা তুলে ধরেন।
এ সময় তিনি তরুণ-তরুণীদের মতামত শোনেন এবং তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। পাশাপাশি বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে নিজেদের গড়ে তোলার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান বিএনপি চেয়ারপারসন।
