আইসিসি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিলো

ক্রিকেটবিশ্বে আলোচিত সিদ্ধান্ত অনুযায়ী, আইসিসি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিয়েছে। বাংলাদেশের পরিবর্তে টুর্নামেন্টের ‘সি’ গ্রুপে জায়গা পেয়েছে স্কটল্যান্ড। এই তথ্য প্রথম জানিয়েছে ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজ

গত ২১ জানুয়ারি আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর বোর্ড পরিচালকদের ভার্চুয়াল সভায় এই বিষয়টি আলোচ্য ছিল। সভায় মূলত বিশ্বকাপে অংশ নিতে বাংলাদেশ দলের ভারতে না যাওয়ার সিদ্ধান্তের বিষয়টি বিবেচনা করা হয়েছিল। আইসিসি বাংলাদেশের কাছে পুনর্বিবেচনার জন্য ২৪ ঘণ্টার সময় দিলেও বাংলাদেশ নিজেদের অবস্থান থেকে সরে আসেনি।

এরপরই আইসিসি কঠোর সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে সরিয়ে স্কটল্যান্ডকে ‘সি’ গ্রুপে অন্তর্ভুক্ত করেছে। স্কটল্যান্ডের গ্রুপ পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে কলকাতায়, যেখানে তারা ওয়েস্ট ইন্ডিজ, ইতালি ও ইংল্যান্ডের সঙ্গে মুখোমুখি হবে। গ্রুপের শেষ ম্যাচে তারা মুম্বাইয়ে নেপালের বিপক্ষে খেলবে।

ক্রিকবাজ জানিয়েছে, এ বিষয়ে ক্রিকেট স্কটল্যান্ডের সিইও ট্রুডি লিন্ডব্লেডের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও সরাসরি কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে দুবাই ও এডিনবার্গের মধ্যে এই বিষয়ে যোগাযোগ হয়েছে।

আইসিসির বৈঠকে সিদ্ধান্ত চূড়ান্ত হয়, যেখানে চেয়ারম্যান জয় শাহ বাংলাদেশের বিশ্বকাপ ভবিষ্যৎ নির্ধারণ করেন। এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসির বিবাদ নিষ্পত্তি কমিটিতে (ডিআরসি) ভেন্যু পরিবর্তনের জন্য আবেদন করেছিল, কিন্তু আপিল খারিজ হয়ে আইসিসির সিদ্ধান্ত বহাল থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *