অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস তার কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে বিদায়ী ভাষণ দিয়েছেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) ভাষণ শেষে তিনি কার্যালয়ের সব কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে ফটোসেশনে অংশ নেন বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে।
গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর দেড় বছর ধরে দেশ পরিচালনা করা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন শেষে এখন বিদায়ের প্রান্তে পৌঁছেছেন মুহাম্মদ ইউনূস।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাইয়ের শুরুতে শুরু হওয়া আন্দোলন সহিংসতার প্রেক্ষাপটে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে রূপ নেয়। ওই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে অবস্থান নেন।
৫ আগস্ট শেখ হাসিনার পতনের তিন দিন পর, ৮ আগস্ট মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে।
