১৯ বছর পর সচল হচ্ছে শিবগঞ্জের আলিয়ারহাট হাসপাতাল; পরিদর্শন করলেন এলজিআরডি প্রতিমন্ত্রী

১৯ বছর পর সচল হওয়ার পথে আলিয়ারহাট হাসপাতাল, উদ্যোগ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি

বগুড়ার শিবগঞ্জ উপজেলার আলিয়ারহাট ২০ শয্যা হাসপাতাল পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ০২ মে-২০২৬, শনিবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি হাসপাতালটি পরিদর্শন করে এ উদ্যোগের কথা জানান।

উল্লেখ্য, বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বিএনপির যুগ্ম মহাসচিব থাকাকালে হাসপাতালটির উদ্বোধন করেন। কিন্তু পরবর্তী সময়ে দীর্ঘ ১৯ বছর হাসিনা সরকারের রোষানলে পড়ে হাসপাতালটির কার্যক্রম বন্ধ হয়ে পড়ে।

সম্প্রতি পরিদর্শনকালে প্রতিমন্ত্রী হাসপাতালটির সার্বিক অবস্থা ঘুরে দেখেন এবং দ্রুত পুনরায় চালু করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন। তিনি বলেন, এলাকার সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ হাসপাতাল পুনরায় চালু করা জরুরি।

এ উদ্যোগ বাস্তবায়িত হলে শিবগঞ্জ উপজেলার আলিয়ারহাটসহ আশপাশের এলাকার মানুষ আবারও সহজে চিকিৎসা সেবা পাবে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *