নির্বাচন সামনে রেখে রাজধানীতে প্রার্থীদের প্রচারণা দিন দিন জোরদার হচ্ছে। সকাল থেকেই বিভিন্ন এলাকায় ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগে নেমেছেন বিএনপির প্রার্থীরা।
রোববার মিরপুরের পল্লবী এলাকায় গণসংযোগ করেন ঢাকা-১৬ আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী আমিনুল হক। এ সময় তিনি বলেন, নির্বাচনে জয়ী হলে মাদক, চাঁদাবাজি ও কিশোর গ্যাং নির্মূল করাই হবে তার প্রধান অগ্রাধিকার।
তিনি যশোরে এক ছাত্রলীগ নেতার স্ত্রী ও সন্তানের মৃত্যুর ঘটনার প্রসঙ্গ টেনে বলেন, এমন একটি মানবিক ঘটনায়ও সংশ্লিষ্ট ব্যক্তিকে প্যারোলে মুক্তি না দেওয়ার ঘটনা দুঃখজনক ও নিন্দনীয়।
আমিনুল হক আরও বলেন, জনগণের সমর্থন পেলে তিনি একটি মানবিক বাংলাদেশ গড়তে কাজ করবেন। তার ভাষায়, আওয়ামী লীগ যে ধরনের দমন-পীড়নের রাজনীতি করেছে, বিএনপি সেই পথে হাঁটতে চায় না।
