আখতার হোসেন বলেছেন, শেখ হাসিনাসহ আসামিদের বিচার সম্পন্ন করাই সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব।

সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, শেখ হাসিনাসহ জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার আসামিদের দেশে ফিরিয়ে এনে বিচার সম্পন্ন করাই সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে মানবতাবিরোধী অপরাধের মামলার বিচারের অগ্রগতি জানতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-এ এসে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

আখতার হোসেন বলেন, “শেখ হাসিনাসহ আসামিদের দেশে এনে বিচারের আওতায় আনতে হবে। এটি এই সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব। কোনোভাবেই যেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-এর বিচার কার্যক্রম ধীরগতি না হয় বা বাধাগ্রস্ত না হয়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *