করাচিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ নিহত ১২

পাকিস্তানের করাচি শহরে একটি তিনতলা আবাসিক ভবনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে ৪ শিশু ও দুই নারীসহ অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৪ জন ।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) উদ্ধার কর্মীরা বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় সংবাদমাধ্যম জিও নিউজ জানায়, বুধবার রাতে ভবনের নিচতলায় বিস্ফোরণটি ঘটে, এতে ভবনের কিছু অংশ ধসে পড়ে। পরে উদ্ধারকারী দল অনুসন্ধান অভিযান শুরু করে এবং বিভিন্ন সরঞ্জাম ব্যবহার করে হতাহতদের উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাস লিকেজ থেকেই বিস্ফোরণটি ঘটেছে। সম্ভবত সিলিন্ডার বা গ্যাস সাকশন মেশিন থেকে এ দুর্ঘটনা ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *