ঠাকুরগাঁও-১ আসনের সমস্যা জানতে ওয়েবসাইট চালু

মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। নিজ আসনের বাসিন্দাদের যেকোনো অভিযোগ বা সমস্যা সরাসরি জানার জন্য তিনি একটি ওয়েবসাইট চালু করেছেন। তিনি বৃহস্পতিবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দিয়ে এ তথ্য জানিয়েছেন।

পোস্টে তিনি লিখেন, ‘ঠাকুরগাঁও-১ এ যেকোনো ধরনের চাঁদাবাজি, দখলবাজি, অন্যায়, অপরাধ বা যেকোনো সমস্যার কথা সরাসরি ওয়েবসাইটের মাধ্যমে আমাকে জানান।’

তিনি আরও বলেন, ‘৭ জানুয়ারি ওয়েবসাইট উদ্বোধন হবার পর থেকে আমরা এরইমধ্যে অনেক মেসেজ পেয়েছি। শীঘ্রই মেসেজের উত্তর দেওয়া হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *