মেট্রোরেলের নতুন সময়সূচি ও নিয়ম

পবিত্র মাহে রমজানে রাজধানীর মেট্রোরেলের নতুন সময়সূচি ঘোষণা করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। সরকারি অফিসের সময়সূচির সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবর্তন আনা হয়েছে। রোযার প্রথম দিন থেকে শুরু হয়ে ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত নতুন সময় কার্যকর থাকবে।

কর্মদিবসে নতুন সময়সূচি

উত্তরা উত্তর থেকে মতিঝিলগামী ট্রেন

  • প্রথম ট্রেন: সকাল ৬টা ৩০ মিনিট
  • শেষ ট্রেন: রাত ৯টা ৩০ মিনিট

মতিঝিল থেকে উত্তরা উত্তরগামী ট্রেন

  • প্রথম ট্রেন: সকাল ৭টা ১৫ মিনিট
  • শেষ ট্রেন: রাত ১০টা ১০ মিনিট

কর্তৃপক্ষ জানিয়েছে, সারাদিন যাত্রীচাপের ওপর ভিত্তি করে ট্রেনের ব্যবধান ৫ থেকে ২০ মিনিট পর্যন্ত নির্ধারণ করা হবে। অফিসের ব্যস্ত সময়ে ৫ থেকে ৬ মিনিট পরপর ট্রেন চলাচল করবে।

ইফতারে বিশেষ নির্দেশনা

রমজানে ইফতারের সময়ের কথা চিন্তা করে যাত্রীদের জন্য কিছু শিথিলতা রাখা হয়েছে। প্রত্যেক যাত্রী স্টেশন বা ট্রেনের ভেতরে সর্বোচ্চ ২৫০ মিলিলিটার পানির বোতল সাথে নিতে পারবেন। পানি ছাড়া অন্য কোনো খাবার বহন করা যাবে না। ব্যবহৃত বোতল নির্দিষ্ট স্থানে ফেলতে বলা হবে।

ডিএমটিসিএল আরও জানিয়েছে, সাপ্তাহিক ছুটি ও অন্যান্য সরকারি ছুটির দিনে আগের সময়সূচি অপরিবর্তিত থাকবে; নতুন নিয়ম কেবল কর্মদিবসে কার্যকর হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *