আবু আবদুল্লাহ এম ছালেহ প্রধানমন্ত্রীর প্রেস সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন। প্রজ্ঞাপনে জানানো হয়, আবু আবদুল্লাহ এম ছালেহ-কে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে প্রধানমন্ত্রীর প্রেস সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
তিনি যোগদানের তারিখ থেকে সরকারের সচিব পদমর্যাদা ও নির্ধারিত ৭৮ হাজার টাকা বেতনে দায়িত্ব পালন করবেন। এ নিয়োগ প্রধানমন্ত্রীর মেয়াদকাল বা তাঁর সন্তুষ্টি সাপেক্ষে কার্যকর থাকবে।
