আফগানিস্তান, নাইজার ও মালিতে আজ পবিত্র ঈদুল ফিতর

বিশ্বের বিভিন্ন দেশে শাওয়াল মাসের চাঁদ দেখার ওপর ভিত্তি করে পবিত্র ঈদুল ফিতরের তারিখ নির্ধারিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) আফগানিস্তান, নাইজার ও মালিতে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।

বুধবার (১৮ মার্চ) দেশগুলোর রাষ্ট্রীয় চাঁদ দেখা কমিটি শাওয়াল মাসের নতুন চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করে। এরপরই সরকারিভাবে আজ বৃহস্পতিবার ঈদের দিন হিসেবে ঘোষণা করা হয়। ঘোষণা আসার পরপরই মুসলিম উম্মাহর অন্যতম প্রধান এই উৎসব ঘিরে দেশগুলোতে শেষ মুহূর্তের আনন্দ ও প্রস্তুতি শুরু হয়।

উল্লেখ্য, ভৌগোলিক অবস্থান ও চাঁদ দেখার ওপর নির্ভর করে বিশ্বের বিভিন্ন দেশে ঈদের তারিখ ভিন্ন হয়ে থাকে। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো গতকাল চাঁদ না দেখতে পাওয়ায় সেখানে শুক্রবার (২০ মার্চ) ঈদ পালনের ঘোষণা দেওয়া হয়েছে। অন্যদিকে, আজই ঈদের নামাজ ও উৎসবের মধ্য দিয়ে এক মাসের সিয়াম সাধনার সমাপ্তি টানছেন আফগানিস্তানসহ এই তিন দেশের নাগরিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *