“আমাদেরটা স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকা, কথা শুনতে হবে”— চকরিয়ায় এনামুল হকের বিতর্কিত বক্তব্য

কক্সবাজারের চকরিয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) প্রশাসনের কর্মকর্তাদের প্রকাশ্যে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির সভাপতি এনামুল হকের বিরুদ্ধে। রোববার আজিজনগর চেয়ারম্যান লেক এলাকায় আয়োজিত এক দলীয় পিকনিক ও মতবিনিময় সভায় তিনি এই বিতর্কিত বক্তব্য দেন।

বক্তব্যকালে এনামুল হক কর্মকর্তাদের হুঁশিয়ারি দিয়ে বলেন, “কথা না শুনলে মসজিদ থেকে খাটিয়া এনে শোয়াব, এরপর এলাকা ছাড়া করব।” ওসির উদ্দেশ্যে আঞ্চলিক ভাষায় তিনি বলেন, কথা না শুনলে কাপড়-চোপড় বেঁধে বিদায়ের প্রস্তুতি নিতে হবে। তিনি আরও দাবি করেন, যেহেতু এলাকাটি স্বরাষ্ট্রমন্ত্রীর (সালাহউদ্দিন আহমদকে ইঙ্গিত করে) এলাকা, তাই প্রশাসনকে তাদের কথামতোই চলতে হবে।

বক্তব্যের বিষয়ে জানতে চাইলে এনামুল হক যুগান্তরকে বলেন, “জনগণই আমাদের নেতাকে স্বরাষ্ট্রমন্ত্রী বানিয়েছেন। বৈধ কাজ করে না দিলে ইউএনও-ওসির এমন পরিণতি হবে বলেই আমি মন্তব্য করেছি।” তবে প্রশাসনের কর্মকর্তাদের এভাবে খাটিয়ায় শোয়ানোর হুমকির ঘটনায় স্থানীয় রাজনৈতিক মহলে তীব্র সমালোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *