রমজানের বিভিন্ন সুন্নতের মধ্যে অন্যতম সুন্নত হলো ইফতার করা। এটি রোজার আমল ও ইবাদত।
ইফতারের কিছুক্ষণ আগে ইফতারির আয়োজন করে প্রস্তুত থাকা এবং নির্ধারিত সময়ে ইফতার করা সুন্নত। মহানবী (সা.) বলেছেন, ‘মানুষ যত দিন দ্রুত ইফতার করবে, তত দিন তারা কল্যাণের ওপর থাকবে।’ (সহিহ বুখারি, হাদিস : ১৯৫৭)।
নবীজি (সা.) বলেছেন, ‘তিন ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। ১- ন্যায়পরায়ণ শাসক, ২- রোজাদার যখন সে ইফতার করে এবং ৩- অত্যাচারিত ব্যক্তির দোয়া।’ (সুনানে ইবনে মাজাহ, হাদিস : ১৭৫২)।
ইফতারের দোয়া –
اَللهُمَّ لَكَ صُمْتُ وَعَلىٰ رِزْقِكَ أَفْطَرْتُ
বাংলা উচ্চারণ –
আল্লাহুম্মা লাকা সুমতু, ওয়া আলা রিজকিকা আফতারতু।
দোয়ার বাংলা অর্থ –
হে আল্লাহ, আমি আপনার উদ্দেশে রোজা রেখেছি এবং আপনার দেওয়া রিজিক দিয়ে ইফতার করছি।
