ইরানি হামলায় মার্কিন F-35 যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত, জরুরি অবতরণ

ইরানের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক প্রযুক্তির পঞ্চম প্রজন্মের স্টিলথ যুদ্ধবিমান এফ-৩৫ (F-35) হামলার শিকার হয়েছে। ইরানের ইসলামি বিপ্লবী রক্ষীবাহিনী (আইআরজিসি) দাবি করেছে, মধ্য ইরানের আকাশে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে বিমানটিকে সফলভাবে লক্ষ্যবস্তু করা হয়েছে।

আইআরজিসি’র পক্ষ থেকে জানানো হয়েছে, ১৯ মার্চ দিবাগত মধ্যরাতে ১২৫টিরও বেশি মার্কিন-ইসরায়েলি ড্রোন প্রতিহত করার পর এই অভিযান চালানো হয়। ইরান দাবি করছে, হামলার পর যুদ্ধবিমানটি ভূপাতিত হওয়ার সম্ভাবনা রয়েছে, যদিও এর চূড়ান্ত পরিণতি সম্পর্কে তারা এখনও নিশ্চিত নয়। ইতোমধ্যে হামলার একটি ভিডিও প্রকাশ করেছে তেহরান।

এদিকে, মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)-এর মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স হামলার বিষয়টি স্বীকার করেছেন। তিনি জানান, যুদ্ধবিমানটি ইরানের আকাশে একটি কমব্যাট মিশনে ছিল এবং হামলার এক পর্যায়ে সেটি জরুরি অবতরণে বাধ্য হয়। তবে ওয়াশিংটনের দাবি, বিমানটি নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়েছে এবং পাইলট সুরক্ষিত আছেন।

বিশ্বের অন্যতম শক্তিশালী এই যুদ্ধবিমানটি ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনা মধ্যপ্রাচ্যের চলমান সামরিক উত্তেজনায় নতুন মাত্রা যোগ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *