ইরানে দ্বিমুখী আতঙ্ক: একদিকে মিসাইল, অন্যদিকে ভূমিকম্প

একদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক হামলা, অন্যদিকে প্রাকৃতিক দুর্যোগ—সব মিলিয়ে চরম অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে ইরান। এই যুদ্ধাবস্থার মধ্যেই মঙ্গলবার (৩ মার্চ) ভূমিকম্পে কেঁপে উঠেছে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চল।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ইরানের গেরাশ (Gerash) অঞ্চলে রিখটার স্কেলে ৪ দশমিক ৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। হালকা মাত্রার এই ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে সামরিক সংঘাতের কারণে আগে থেকেই আতঙ্কিত সাধারণ মানুষের মধ্যে এই ভূ-কম্পন নতুন করে ভীতি সৃষ্টি করেছে।

উল্লেখ্য, গত কয়েকদিন ধরে ইরান এবং ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে, যার ফলে পুরো মধ্যপ্রাচ্য এখন যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে।

সূত্র: আল-জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *