ইসরাইল অভিমুখে ইরানের ব্যালিস্টিক মিসাইল হামলা: কাঁপছে জেরুজালেম

মধ্যপ্রাচ্যে সংঘাতের পারদ আকাশচুম্বী। ইসরাইলকে লক্ষ্য করে নতুন করে ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে ইরান। শুক্রবার বাংলাদেশ সময় রাত ৩টা ৩৫ মিনিটে এই হামলা চালানো হয়।

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) নিশ্চিত করেছে যে, নিক্ষিপ্ত মিসাইলগুলো অধিকৃত জেরুজালেমের দিকে ধেয়ে আসছে। হামলার আশঙ্কায় জেরুজালেমসহ ইসরাইলের বিস্তীর্ণ এলাকায় বর্তমানে সতর্কতামূলক সাইরেন বাজছে এবং সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার থেকে আজ শুক্রবার মধ্যরাত পর্যন্ত অন্তত ১৩ দফায় ইসরাইলে মিসাইল ছুড়েছে ইরান। দফায় দফায় এই হামলায় ইসরাইলের প্রতিরক্ষা ব্যবস্থা ‘আয়রন ডোম’ কতটা কার্যকর ভূমিকা রাখতে পারছে, তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। এই সংঘাত মধ্যপ্রাচ্যকে এক ভয়াবহ যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকগণ।

সূত্র: টাইমস অব ইসরায়েল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *