ঈদুল ফিতরের তারিখ নির্ধারণে কাল বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি

পবিত্র ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ এবং ১৪৪৭ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখার লক্ষ্যে আগামীকাল বৃহস্পতিবার (১৯ মার্চ) জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। সন্ধ্যায় বায়তুল মোকাররমস্থ ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এই সভা আয়োজিত হবে।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ এই সভায় সভাপতিত্ব করবেন। দেশের ৬৪টি জেলা থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে তিনিই বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতরের আনুষ্ঠানিক ঘোষণা প্রদান করবেন।

দেশের আকাশে কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে তা ইসলামিক ফাউন্ডেশনকে জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। নাগরিকরা নিচের টেলিফোন নম্বরগুলোতে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) তথ্য প্রদান করতে পারবেন:
📞 ০২-৪১০৫৩২৯৪
📞 ০২-২২৬৬৪০৫১০
📞 ০২-২২৩৩৮৩৩৯৭

ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী, কাল চাঁদ দেখা গেলে শুক্রবার (২০ মার্চ) বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। অন্যথায় ৩০ রোজা পূর্ণ করে শনিবার (২১ মার্চ) ঈদ পালন করবেন বাংলাদেশের মুসলমানরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *