এইচএসসি ২০২৬: ঢাকা বোর্ডের কেন্দ্র তালিকা প্রকাশ; জেলা প্রশাসক ও ইউএনওদের বিশেষ দায়িত্ব

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার জন্য কেন্দ্র তালিকা ও পরীক্ষা পরিচালনার বিস্তারিত নির্দেশনা প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। শুক্রবার (১০ এপ্রিল) বোর্ডের ওয়েবসাইটে এই তালিকা ও বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

প্রকাশিত তালিকায় কেন্দ্রের নাম, কোড নম্বর, কেন্দ্রের আওতাধীন কলেজের নাম ও কোডসহ ভারপ্রাপ্ত ও তত্ত্বাবধায়ক কর্মকর্তাদের বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জেলা সদরে জেলা প্রশাসক (ডিসি) এবং উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তত্ত্বাবধায়ক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন।

পরীক্ষা পরিচালনার নীতিমালা:-

  • সরঞ্জাম সংগ্রহ: কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তারা সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষের কাছ থেকে কেন্দ্র ফির টাকা গ্রহণ করবেন। এরপর জেলা প্রশাসকের মাধ্যমে বোর্ড থেকে গোপনীয় কাগজপত্র ও উত্তরপত্র সংগ্রহ করবেন।
  • ওএমআর জমা: প্রতিদিন পরীক্ষা শেষে সন্ধ্যা ৭টার মধ্যে ওএমআর-এর প্রথম অংশ ডাকযোগে বোর্ডের কম্পিউটার কেন্দ্রে এবং উত্তরপত্রসমূহ পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর পাঠাতে হবে।
  • ভেন্যু কেন্দ্রের নিয়ম: ভেন্যু কেন্দ্রসমূহ মূল কেন্দ্র থেকে প্রয়োজনীয় কাগজপত্র ও অর্থ গ্রহণ করবে এবং পরীক্ষা শেষে যাবতীয় নথি মূল কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে জমা দেবে।

পরীক্ষার্থী ও সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বোর্ডের ওয়েবসাইট থেকে বিস্তারিত তালিকা দেখে চূড়ান্ত প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *