এনসিটি ইজারা ইস্যু বন্দর শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন বন্দর শ্রমিক ও কর্মচারীরা। বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল থেকে এ কর্মবিরতি পালন করা হচ্ছে।

এর আগে শনিবার থেকে টানা তিন দিন প্রতিদিন ৮ ঘণ্টা করে এবং মঙ্গলবার ২৪ ঘণ্টার কর্মবিরতি পালন করেন তারা। আন্দোলনের অংশ হিসেবে কনটেইনার হ্যান্ডেলিংসহ বন্দরের সব ধরনের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। এতে দেশের প্রধান সমুদ্র বন্দর কার্যত অচল হয়ে পড়েছে। আমদানি ও রপ্তানি কার্যক্রম বন্ধ থাকায় পণ্য জট তৈরি হয়েছে এবং এর প্রভাব পড়তে শুরু করেছে ব্যবসা-বাণিজ্যে।

আন্দোলনরত শ্রমিক-কর্মচারীরা জানিয়েছেন, সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ডিপি ওয়ার্ল্ডকে এনসিটি ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিল না করা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।

এ বিষয়ে গত সোমবার (২ ফেব্রুয়ারি) নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেন, এনসিটি ইজারা দেওয়ার চুক্তি এখনো প্রক্রিয়াধীন রয়েছে। চুক্তিটি যদি দেশের স্বার্থে হয়, তাহলে তা বাস্তবায়ন হবে, অন্যথায় হবে না।

তিনি আরও বলেন, সরকার রাষ্ট্রীয় স্বার্থের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নিচ্ছে না। এরপরও কোন স্বার্থে এই আন্দোলন হচ্ছে, তা তিনি বুঝতে পারছেন না বলে মন্তব্য করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *