এমপি হিসেবে শপথ নিলেন এনসিপির ৬ নেতা

বিএনপি ও জামায়াতের পর তৃতীয় ধাপে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে নির্বাচিত ছয়জন সংসদ সদস্য শপথ গ্রহণ করেছেন। একই সঙ্গে তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে সংসদ সচিবালয়ের শপথ কক্ষে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন তাদের শপথবাক্য পাঠ করান। এর আগে, বিএনপির শপথ না নেওয়ায় জামায়াত ও এনসিপির শপথ গ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। পরে আলোচনার মাধ্যমে তারা শপথ গ্রহণের সিদ্ধান্ত নেন।

এদিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিকেল ৪টায় নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *