জাতীয় সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর নির্বাচিত সংসদ সদস্যরা। এ সময় ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা অনুষ্ঠানস্থল থেকে চলে যান।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার কিছু আগে জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় এবং প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন শপথবাক্য পাঠ করান।
পৌঁছাতে দেরি হওয়ায় জামায়াত এবং স্বতন্ত্র সংসদ সদস্যদের সঙ্গে শপথ নেন ঢাকা–৬ আসনের বিএনপির নির্বাচিত সংসদ সদস্য ইশরাক হোসেন।তবে তিনিও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নিয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।
শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা।
