কোনো শপথই নেবে না ১১ দলীয় জোট: আসিফ মাহমুদ

জাতীয় নাগরিক পার্টি-এর মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ায় ১১ দলীয় জোটও কোনো শপথ গ্রহণ করবে না।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান। সেখানে তিনি লেখেন, ‘আইন অনুযায়ী বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ায় ১১-দলীয় জোটও কোনো শপথ নেবে না।’

এর আগে আরেক পোস্টে আসিফ মাহমুদ মন্তব্য করেন, ‘গণভোটের জনরায়কে প্রথম দিনেই বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শুরু হলো নতুন সংসদের যাত্রা।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *