দুই বাংলার জনপ্রিয় তারকা জয়া আহসান কেবল অভিনয়েই নয়, বরং নিজের জীবনযাপন এবং সচেতনতা দিয়েও বারবার আলোচনায় আসেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের খাদ্যাভ্যাস নিয়ে খোলামেলা কথা বলে আবারও খবরের শিরোনাম হয়েছেন তিনি। জয়া জানান, গত তিন বছর ধরে তিনি নিজেকে ‘প্যাস্কিটেরিয়ান’ (যারা মাংস খান না, তবে মাছ বা জলজ প্রাণী খান) হিসেবে গড়ে তোলার চেষ্টা করছেন।
জয়া জানান, এই পরিবর্তনের পেছনে রয়েছে তাঁর প্রাণী অধিকার নিয়ে কাজ করার অভিজ্ঞতা। অভিনেত্রী বলেন, “ইদানীং ডিম বা মাছ খেতেও আমার অস্বস্তি হয়। মনে হয় আমি কোনো প্রাণীকে হত্যা করছি। আমি যখন থেকে অ্যানিমেল রাইটস নিয়ে কাজ শুরু করেছি, তখন থেকেই এই বোধটা প্রকট হয়েছে। এখন চিকেন খেলে মনে হয় আমি রাস্তার চারপেয়ে বাচ্চাদের খাবার খেয়ে ফেলছি।”
প্রচলিত বিদেশি ডায়েটে বিশ্বাসী নন জয়া। তিনি মনে করেন, মাঝে মাঝে নিজের আত্মাকে তৃপ্ত করার জন্য মন খুলে খাওয়া প্রয়োজন। তবে প্রোটিনের গুরুত্ব তিনি অস্বীকার করেন না, বিশেষ করে নারীদের জন্য প্রোটিন গ্রহণ করা অপরিহার্য বলে মনে করেন এই অভিনেত্রী।
খাবারের পছন্দ নিয়ে মজার এক তথ্য দিয়েছেন জয়া। তিনি জানান, শুটিং সেটে শিঙাড়া, কাঁচামরিচ আর পেঁয়াজ তাঁর জন্য অপরিহার্য। একে তিনি রসিকতা করে ‘শুটিংয়ের জাতীয় খাবার’ বলে অভিহিত করেন। এছাড়াও প্রতিদিন সকালে মায়ের হাতের এক কাপ দুধ চা না হলে তাঁর দিনটি পূর্ণ হয় না।
সবজি ও কাঁচা খাবারের প্রতি জয়ার দুর্বলতা ছোটবেলা থেকেই। অনেকে মজা করে বলেন তিনি নাকি সবকিছু কাঁচাই খান। এ প্রসঙ্গে জয়া বলেন, “সবকিছু কাঁচা খাই না, তবে অনেক সবজি আমি কাঁচা খেতে
