জাপান সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসবেন ডা. শফিকুর রহমান

৭ দিনের সফরে জাপানে পৌঁছেছেন মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, এমপি

বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান, এমপি ৭ দিনের সফরে জাপানে পৌঁছেছেন।

শনিবার (০২ মে) ভোর ২টা ৪৫ মিনিটে জাপান সফরের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন এবং আজ বিকাল ৩টা ৪৫ মিনিটে টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, এমপি।

বিমানবন্দরে ইসলামিক মিশন জাপানের কেন্দ্রীয় সভাপতি হাফেজ সাবের আহমেদের নেতৃত্বে সংগঠনটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, প্রবাসী ব্যবসায়ী ও বিভিন্ন পেশাজীবী তাঁকে আন্তরিকভাবে স্বাগত জানান।

মাননীয় বিরোধী দলীয় নেতার সফরসঙ্গী হিসেবে রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব সাইফুল আলম খান মিলন, এমপি এবং মাননীয় বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান, এমপি।

এই সফরে মাননীয় বিরোধীদলীয় নেতা বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে আয়োজিত সংবর্ধনা, বিভিন্ন সেমিনার এবং জাপান সরকারের উচ্চপর্যায়ের ব্যক্তিবর্গের সঙ্গে সৌজন্য সাক্ষাতে অংশগ্রহণ করবেন। আগামী ৯ মে জাপান সফর শেষে তিনি ঢাকায় পৌঁছাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *