জুলাই আন্দোলনে মৃত্যু নিয়ে মুখ খুললেন সাকিব; চাইলেন নিরপেক্ষ তদন্ত ও বিচার

জুলাই আন্দোলনে নিহতদের বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান। দ্য ডেইলি স্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, প্রতিটি জীবনের মূল্য অপরিসীম এবং কোনো মৃত্যুই কাম্য নয়।

আন্দোলনে প্রাণহানির বিষয়ে দুঃখ প্রকাশ করে সাকিব বলেন, ‘কোনো মৃত্যুই কাম্য নয়, প্রতিটি মৃত্যুই বেদনাদায়ক। প্রতিটি জীবনই অমূল্য।’ তিনি আরও যোগ করেন, ‘আমি চাই প্রতিটি ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত হয়ে বিচার নিশ্চিত করা হোক। কিন্তু কাউকে যেন অন্যায়ভাবে ফাঁসানো না হয়।’

রাজনৈতিক পটপরিবর্তনের পর সাকিবের বিরুদ্ধে খুন, আর্থিক অনিয়ম, শেয়ারবাজার কারসাজি এবং দুর্নীতির অভিযোগে একাধিক মামলা দায়ের করা হয়েছে। এমনকি কিছু মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়েছে। এসব আইনি জটিলতার কারণে দীর্ঘদিন ধরে দেশের বাইরে অবস্থান করছেন এই তারকা ক্রিকেটার। সাকিবের এই বক্তব্য যেমন মানবিক সংবেদনশীলতা প্রকাশ করেছে, তেমনি বিচার প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখার প্রয়োজনীয়তাও মনে করিয়ে দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *