রাজনীতি আমৃত্যু করা যায়, এখন সময় ক্রিকেটের: সাকিব আল হাসান

রাজনীতি থেকে ইস্তফা দেননি, বরং পরিস্থিতির অপেক্ষায় আছেন সাকিব আল হাসান। দ্য ডেইলি স্টারকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, রাজনীতি একটি বড় প্ল্যাটফর্ম এবং এখান থেকে বড় পরিবর্তন আনা সম্ভব। তবে আপাতত তার একমাত্র অগ্রাধিকার হলো ক্রিকেট এবং দেশে ফেরা।

ভবিষ্যতে রাজনীতিতে ফেরার ইঙ্গিত দিয়ে সাকিব বলেন, ‘রাজনীতি তো আমৃত্যু করা যায়, রাজনীতিতে অনেক সময় আছে। যেটার সময় নেই সেটা হলো ক্রিকেট। এটা আগে ঠিক করার চেষ্টা করছি।’ তিনি আরও যোগ করেন, ‘আমি মনে করি রাজনীতি একটি বড় প্ল্যাটফর্ম, যেখান থেকে বড় ধরনের পরিবর্তন আনা সম্ভব। যদি আমি মানুষের জন্য কিছু করতে পারি, সেটা আমার ভালো লাগবে।’

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আশাবাদ ব্যক্ত করে এই তারকা ক্রিকেটার বলেন, ‘পরিস্থিতি সবসময় একরকম থাকে না। আমি আশা করি ভবিষ্যতে এমন একটা অবস্থা আসবে, যেখানে সব দল সমান সুযোগ পাবে এবং জনগণ সিদ্ধান্ত নেবে।’ আপাতত আইনি জটিলতা কাটিয়ে দেশে ফেরা এবং ২২ গজের লড়াইয়ে থিতু হওয়াকেই বাস্তবসম্মত লক্ষ্য হিসেবে দেখছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *