‘ঢাকার দায়িত্ব দিন, ১০০ দিনে এশিয়ার সবচেয়ে নিরাপদ শহর হবে’: নবীন হাশেমি

রাজধানী ঢাকাকে মাত্র ১০০ দিনের মধ্যে এশিয়ার সবচেয়ে নিরাপদ শহর হিসেবে গড়ে তোলার চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন দেশের জনপ্রিয় পোশাক ব্র্যান্ড ‘নবীন পাঞ্জাবি’র ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নবীন হাশেমি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি এই প্রতিশ্রুতি দেন এবং ব্যর্থ হলে যেকোনো শাস্তি মাথা পেতে নেওয়ার ঘোষণা দেন।

নবীন হাশেমি বলেন, “ঢাকার দায়িত্ব আমাকে দিন, মাত্র ১০০ দিনে ঢাকা হবে এশিয়ার সবচেয়ে নিরাপদ শহর, ইনশাআল্লাহ।” রাজধানীর আইনশৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নাগরিক উদ্বেগের মধ্যে ব্যবসায়ী মহলের একজন তরুণ প্রতিনিধির এমন মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছে।

নিজের আত্মবিশ্বাস ও প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করে এই তরুণ উদ্যোক্তা বলেন, “যদি আমি নবীন ব্যর্থ হই, তাহলে যেকোনো ধরনের শাস্তি গ্রহণ করতে সর্বদা প্রস্তুত থাকব—আলহামদুলিল্লাহ।”

ব্যবসায়িক খাতের পাশাপাশি ঢাকার নাগরিক সুযোগ-সুবিধা ও নিরাপত্তা নিশ্চিত করতে তরুণ নেতৃত্ব যে বড় ভূমিকা রাখতে পারে, নবীন হাশেমির এই সাহসী ঘোষণা তারই ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন অনেকে। তবে এই বিশাল লক্ষ্য পূরণে তাঁর সুনির্দিষ্ট পরিকল্পনা কী, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *