ঢাকা-দিল্লি সম্পর্কে নতুন মাত্রা: হুমায়ুন কবির ও প্রণয় ভার্মার বৈঠক

(প্রেস বিজ্ঞপ্তি)

ঢাকা, ৫ মার্চ ২০২৬

আজ বৃহস্পতিবার সকালে, রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মাননীয় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা জনাব হুমায়ুন কবির-এর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার শ্রী প্রণয় কুমার ভার্মা সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও ভারতের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার উপায় নিয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়। দু’দেশের ঐতিহাসিক বন্ধুত্ব, আঞ্চলিক স্থিতিশীলতা, বাণিজ্য, যোগাযোগ ও উন্নয়ন সহযোগিতা প্রসঙ্গেও মতবিনিময় হয়।

উভয় পক্ষ বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠ সম্পর্ককে ভবিষ্যতে আরও সম্প্রসারণ করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও সহযোগিতার ভিত্তিতে দু’দেশের জনগণের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

বৈঠকটি সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *