ঢামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে ৩০ জুলাই এ-সংক্রান্ত একটি চিঠি জারি করা হয়েছে। উপসচিব (সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১) কাজী শরীফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত চিঠিটি হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. আসাদুজ্জামানের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, নির্দেশক্রমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাসকে মনোনয়ন দেওয়া হয়েছে।

উল্লেখ্য, মির্জা আব্বাস দীর্ঘদিন ধরে মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন। দলীয় সূত্রের দাবি, গুরুতর অসুস্থতা কাটিয়ে তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *