তুরস্ক ও সিঙ্গাপুরে ঈদের তারিখ ঘোষণা; শুক্রবার ও শনিবার পালিত হবে ঈদুল ফিতর

জ্যোতির্বিজ্ঞানের হিসাব-নিকাশ (Astronomical Calculation) অনুসরণ করে পবিত্র ঈদুল ফিতরের আলাদা আলাদা তারিখ ঘোষণা করেছে তুরস্ক ও সিঙ্গাপুর কর্তৃপক্ষ। সরাসরি চাঁদ দেখার প্রচলিত পদ্ধতির পরিবর্তে আধুনিক বৈজ্ঞানিক মডেল ব্যবহার করে এই সিদ্ধান্ত নিয়েছে দেশ দুটি।

তুরস্কের ধর্মীয় কর্তৃপক্ষ ঘোষণা করেছে যে, তাদের দেশে আগামী শুক্রবার (২০ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী, বৃহস্পতিবার তুরস্কের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখার পূর্ণ সম্ভাবনা রয়েছে। সে হিসেবে দেশটিতে রমজান মাস ২৯ দিনে শেষ হচ্ছে।

অন্যদিকে, সিঙ্গাপুর নিশ্চিত করেছে যে তাদের দেশে শনিবার (২১ মার্চ) ঈদুল ফিতর পালিত হবে। সিঙ্গাপুরের আবহাওয়া ও ভৌগোলিক অবস্থান অনুযায়ী বৃহস্পতিবার আকাশ থেকে চাঁদ দেখা যাওয়ার কোনো সম্ভাবনা নেই। ফলে সেখানে রমজান ৩০ দিন পূর্ণ হবে।

উল্লেখ্য, উভয় দেশেই বুধবার ছিল রমজান মাসের ২৮তম দিন। মধ্যপ্রাচ্য ও এশিয়ার অন্যান্য দেশগুলোতে চাঁদ দেখার ওপর ভিত্তি করে ঈদের তারিখ নির্ধারিত হলেও তুরস্ক ও সিঙ্গাপুর আগেভাগেই ক্যালকুলেশন অনুযায়ী তাদের সিদ্ধান্ত জানিয়ে দিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *