থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম

আজ বিকালে থাইল্যান্ডের ভেজথানি ইন্টারনেশনাল হাসপাতালে চিকিৎসাধীন জুলাই যুদ্ধাহতদের সাথে সাক্ষাৎ করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। এ সময় তিনি আহতদের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন এবং তাদের দ্রুত সুস্থতা কামনা করেন।

মন্ত্রী সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে কথা বলে চলমান চিকিৎসা কার্যক্রম সম্পর্কে অবহিত হন। তিনি মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আহতদের এবং হাসপাতাল কর্তৃপক্ষকে সকল প্রকার সহায়তা প্রদানের আশ্বাস দেন।
এছাড়াও তিনি আহতদের জন্য ব্যক্তিগত তহবিল হতে এক লক্ষ থাই বাথ প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *