সারাদেশে হামের উপসর্গ নিয়ে শিশুমৃত্যুর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার থেকে শুক্রবার সকাল পর্যন্ত) দেশের বিভিন্ন স্থানে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, মৃতদের মধ্যে:-
- বরিশালে: ২ জন
- ময়মনসিংহে: ১ জন
- সিলেটে: ১ জন
হাসপাতাল সূত্রে জানা গেছে, মৃত শিশুরা জ্বর ও শরীরে লালচে দানাসহ হামের তীব্র উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিল। হঠাৎ করে হামের এই প্রাদুর্ভাব জনমনে আতঙ্ক সৃষ্টি করছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের দ্রুত টিকাদান নিশ্চিত করার এবং উপসর্গ দেখা দিলে দেরি না করে নিকটস্থ হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছেন।
