দ্রুত প্রত্যাবাসন ও তথ্য বিনিময়: মালয়েশিয়া ইমিগ্রেশন কর্তৃপক্ষের সঙ্গে বাংলাদেশ হাইকমিশনের বৈঠক

সভায় বাংলাদেশি প্রবাসীদের বিশেষত ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশি কর্মীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়। বাংলাদেশ প্রতিনিধিদল ডিটেনশন সেন্টারসমূহের সাথে হাইকমিশনের নিয়মিত তথ‍্য আদান প্রদান ও সমন্বয় বৃদ্ধির ওপর গুরুত্ব প্রদান করেন। অপারেশন ও ডিটেনশন ক্যাম্পসমূহে অবস্থানকালে প্রবাসীদের সাথে মানবিক আচরণ করার পাশাপাশি তাদের জন‍্য নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিতকরণের জন্য মালয়েশীয় কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়। এছাড়া আটক বাংলাদেশি নাগরিকদেরকে দ্রুত দেশে প্রেরণের লক্ষ‍্যে সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা হয়।

মালয়েশীয় কর্তৃপক্ষ ডিটেনশন সেন্টারের পক্ষ থেকে প্রস্তাবসমূহ গুরুত্বের সাথে বিবেচনা করার এবং এ বিষয়ে বাংলাদেশ হাইকমিশনকে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন। উভয় পক্ষের সহযোগিতা ভবিষ্যতে আরও বৃদ্ধির আশাবাদ ব্যক্ত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *