বিমানবন্দরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম উপস্থিত থেকে দিপালীর মরদেহ গ্রহণ করেন।
গত ৮ এপ্রিল ২০২৬ খ্রি. বুধবার বৈরুতের হামরা এলাকায় নিজ কফিলের পরিবারের সাথে অবস্থানকালে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় দিপালী নিহত হন। একই হামলায় তার কফিল ও ওই পরিবারের একাধিক সদস্যও প্রাণ হারান।
এসময় উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আহমাদুল হক, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (কনস্যুলার ও ওয়েলফেয়ার) দেওয়ান আলী আশরাফ এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মোঃ আসাদুজ্জামানসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ।
