ধৈর্যের মধ্য দিয়েই আসে সবচেয়ে বড় পরীক্ষা: জামায়াত আমির

জামায়াতের নেতৃত্বাধীন নির্বাচনী জোটে যোগ না দিয়ে ইসলামী আন্দোলনের এককভাবে ভোট করার ঘোষণায় রাজনৈতিক অঙ্গনে চলছে আলোচনা। সামাজিক যোগাযোগমাধ্যমও এর বাইরে নয়।

এর মধ্যে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘ধৈর্যের পরীক্ষাই সবচেয়ে বড় পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সর্বোচ্চ ধৈর্য ধারণের তাওফিক দান করুন। আমিন।

অন্যের প্রতি সম্মান প্রদর্শন করুন। তাহলে আল্লাহ তা’আলাও আপনার সম্মান বাড়িয়ে দেবেন, ইনশাআল্লাহ।’

কারও নাম উল্লেখ না করলেও বোঝা যাচ্ছে, ইসলামী আন্দোলনকেও সাথে নিয়ে জোট গঠনের যে ইস্যু, সেটিকে কেন্দ্র করে তিনি তা লিখেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *