প্রথমবার পুলিশ চরিত্রে রুনা খান

জনপ্রিয় অভিনেত্রী রুনা খান। দীর্ঘদিন ধরেই অভিনয়ে নিজের শক্ত অবস্থান তৈরি করে নিয়েছেন। টেলিভিশন নাটক থেকে শুরু করে সিনেমা বিভিন্ন মাধ্যমে ভিন্নধর্মী চরিত্রে তার সাবলীল উপস্থিতি দর্শকের কাছে তাকে আলাদা করে চেনায়। এবার সে বহুমাত্রিক অভিনয় জীবনে যুক্ত হলো নতুন এক অভিজ্ঞতা। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘রক্তছায়া’-য় প্রথমবারের মতো পুলিশের চরিত্রে অভিনয় করেছেন তিনি।

এর আগে রুনা খানকে নানা ধরনের চরিত্রে দেখা গেলেও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য হিসেবে এই প্রথম দর্শকের সামনে হাজির হচ্ছেন তিনি। চরিত্রটির ভিন্নতা ও গুরুত্বের কারণে শুরু থেকেই দর্শকের আগ্রহ তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *