নাহিদ ইসলাম, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক, বলেছেন, “সংবিধানের ভুল ব্যাখ্যা প্রদানের মাধ্যমে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে বিএনপির দলীয় সদস্যরা শপথ গ্রহণ করেননি। আমরা মনে করি, এটি সংস্কারের সঙ্গে প্রতারণা করা হয়েছে। নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষার সঙ্গে প্রতারণা হয়েছে এবং গণরায়কে বৃদ্ধাঙ্গুলি দেখানো হয়েছে।”
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
