বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে বৈঠক শেষে তথ্যমন্ত্রী জহির উদ্দীন স্বপন জানান “সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এক সভায় সিদ্ধান্ত হয়েছে যে পাঁচ কোটি পরিবারকে প্রাথমিকভাবে ফ্যামিলি কার্ড দেওয়া হবে।”
এ সময় পরিবেশ মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেন, ঈদের আগেই পাইলট প্রকল্প হিসেবে ফ্যামিলি কার্ড চালু হবে। ধাপে ধাপে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। হতদরিদ্র পরিবার সবার আগে ফ্যামিলি কার্ড পাবে। এরপর দরিদ্র পরিবার পাবে।
কৃষমিন্ত্রী আমিন উর রশিদ যোগ করেন, এখন পর্যন্ত সিদ্ধান্ত হয়েছে ফ্যামিলি কার্ড হিসেবে নগদ টাকা দেওয়া হবে। ফ্যামিলি কার্ড পাওয়ার ক্ষেত্রে হতদরিদ্র এবং নারীদের অগ্রাধিকার দেওয়া হবে।
