প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শুক্রবার দুপুর ১২টার দিকে বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে বলা হয়েছে, শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অপর্ণ করবেন প্রধানমন্ত্রী।

এদিকে, দিবসটিকে ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (২১ ফেব্রুয়ারি) উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানকে কেন্দ্র করে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন র‍্যাব মহাপরিচালক একেএম শহিদুর রহমান। তিনি বলেন, তবুও আমরা সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছি। যে কোনো পরিস্থিতি মোকাবিলায় র‍্যাব প্রস্তুত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *