বিমান বাংলাদেশ এয়ারলাইনস-এর সাবেক ব্যবস্থাপনা পরিচালক সাফিকুর রহমান-এর বাসায় ১১ বছরের এক শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে দায়ের করা উত্তরা পশ্চিম থানার মামলায় পাঁচ দিনের রিমান্ড শেষে গৃহকর্মী রুপালীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
উভয় পক্ষের শুনানি শেষে বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) তাহমিনা আক্তার।
