প্রধানমন্ত্রী তারেক রহমান আজ মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে ‘সুস্বাস্থ্যের বাংলাদেশ’ কর্মসূচি বাস্তবায়ন সংক্রান্ত সেলের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেছেন।
বৈঠকে প্রধানমন্ত্রী দেশব্যাপী এই বিশেষ কর্মসূচির বর্তমান অবস্থা এবং মাঠপর্যায়ে এর বাস্তবায়নের অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। সংশ্লিষ্ট সেলের কর্মকর্তাদের কাছ থেকে কর্মসূচির বিস্তারিত আপডেট নেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী জনস্বাস্থ্য নিশ্চিতকরণে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
উক্ত সভায় মন্ত্রিপরিষদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং ‘সুস্বাস্থ্যের বাংলাদেশ’ কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট উচ্চপদস্থ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। জনগণের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এই সেলটির কার্যক্রম আরও গতিশীল করার তাগিদ দেওয়া হয় সভায়।
