প্রকৃত কৃষকদের হাতে সরাসরি সুবিধা পৌঁছাতে ‘কৃষক কার্ড’ চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর।

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ মন্ত্রীপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে কৃষক কার্ড চালুর বিষয়ে গঠিত কমিটির কার্যক্রমের সর্বশেষ অগ্রগতি পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন

সভায় প্রধানমন্ত্রী কৃষকদের দোরগোড়ায় সরকারি সুবিধা সরাসরি পৌঁছে দিতে ‘কৃষক কার্ড’ প্রবর্তনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তিনি সংশ্লিষ্ট কমিটিকে কার্ড বিতরণের প্রক্রিয়াটি স্বচ্ছ ও দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দেন, যাতে প্রকৃত কৃষকরা সার, বীজ ও ঋণ সহায়তাসহ অন্যান্য সরকারি প্রণোদনা কোনো মধ্যস্বত্বভোগী ছাড়াই সরাসরি পেতে পারেন।

বৈঠকে কমিটির পক্ষ থেকে ডিজিটাল ডাটাবেজ তৈরি এবং কার্ড বিতরণের কারিগরি ও মাঠপর্যায়ের প্রস্তুতির সর্বশেষ চিত্র প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করা হয়। প্রধানমন্ত্রী কাজগুলো আরও ত্বরান্বিত করার পরামর্শ দেন।

উক্ত সভায় মন্ত্রিপরিষদ সচিবসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *